পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে তখন অ্যাসিডিটির সৃষ্টি হয় । অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি লাভের জন্য অ্যান্টাসিড খাওয়া হয় । কারণ অ্যান্টাসিডে থাকে ক্ষারীয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড , যা পাকস্থলির অ্যাসিডকে প্রশমিত করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ।
১৭ এপ্রিল ২০২১
রসায়ন কী ?
বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন , পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলােচনা করা হয় , তাকে রসায়ন বলে ।
পাকা আম খেতে মিষ্টি লাগে কেন ?
কাঁচা অবস্থায় আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে । যেমন- সাক্রিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড , এজন্য কাঁচা আম টক লাগে । আবার আম যখন পাকে তখন আমে বিদ্যমান এ অ্যাসিডগুলাে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গুকোজ ও ফ্রকটোজে পরিণত হয় , এজন্য আম পাকলে মিষ্টি লাগে ।
দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ে স্লাইড ক্যালিপার্স ব্যবহারের পরামর্শ দিলেন কেন ?
দৈর্ঘ্য পরিমাপ করার জন্য শিক্ষার্থীরা যে সাধারণ ক্ষেল ব্যবহার করেছে তার নাম মিটার স্কেল । এর দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেমি , বা 1000 মিমি .। সুতরাং , এই ক্ষেলের সাহায্যে মিমি . পর্যন্ত কোনাে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা যাবে । কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ দৈর্ঘ্য যেমন- 0.2 মিমি . , 0.3 মিমি , ইত্যাদি ক্ষুদ্রতম দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় না । কাজেই প্রদত্ত দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ সাধারণ স্কেলের সাহায্যে করা যায় না । এ জন্য দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ে স্লাইড ক্যালিপার্স ব্যবহারের পরামর্শ দিলেন ।
ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে ?
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছােট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয় । অন্যভাবে , প্রধান স্কেলের মুদ্রতম । ঘরের মান এবং ভার্নিয়ার ক্ষেলের মােট ভাগ সংখ্যার অনুপাতকে ভার্নিয়ার ধ্রুবক বলে ।
সূক্ষ্মভাবে পরিমাপের জন্য স্লাইড ক্যালিপার্স কেন ব্যবহার করা হয় , ব্যাখ্যা কর ।
স্লাইড ক্যালিপার্স - এর সাহায্যে ভার্নিয়ার পদ্ধতি দ্বারা বস্তুর দৈর্ঘ্য , উচ্চতা , ফাপানলের অন্তঃব্যাস , বহিবাস ও আয়তন সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় বলে সূক্ষ্মভাবে পরিমাপের জন্য স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয় ।
পরিমাপের একক কাকে বলে
যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাণ করা হয়, সে আদর্শ পরিমাপকে পরিমাপের একক বলে।

