সর্বশেষ

১৯ মে ২০২৬

কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব” শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর দাবি

কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব” শিরোনামের সংবাদকে বিভ্রান্তিকর দাবি

 

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত “কিশোরগঞ্জ পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে সিন্ডিকেটের রাজত্ব” শিরোনামের সংবাদকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন কিশোরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ।

তাদের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পৌরসভার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে সংবাদে সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদকের নাম উল্লেখ করাকে তারা “সম্পূর্ণ অযৌক্তিক ও তথ্যবিহীন” বলে উল্লেখ করেন।

পৌরসভার সংশ্লিষ্ট সূত্র জানায়, একজন সমাজ উন্নয়ন কর্মকর্তার দায়িত্বের সঙ্গে ভবনের নকশা অনুমোদন, প্ল্যান পাশ কিংবা কারিগরি সিদ্ধান্ত গ্রহণের কোনো সম্পর্ক নেই। ভবনের নকশা অনুমোদনের কার্যক্রম সম্পূর্ণভাবে প্রকৌশল শাখা ও সংশ্লিষ্ট কারিগরি বিভাগের আওতায় পরিচালিত হয়। ফলে এ ধরনের কাজে সমাজ উন্নয়ন কর্মকর্তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা বাস্তবতার পরিপন্থী।

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই না করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ না করেই একপাক্ষিকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি নির্দোষ কর্মকর্তাদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

তারা আরও বলেন, কিশোরগঞ্জ পৌরসভায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে সত্যতা যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলেও তারা মন্তব্য করেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলও উদ্বেগ প্রকাশ করে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

উল্লেখ যে, সংবাদের পাকুন্দিয়া সিন্ডিকেটের কথা জোড় দিয়ে উল্লেখ করা হয়েছে। কিন্তু কিশোরগঞ্জ পৌরসভায় মিনিমাম ১০ জন কর্মকর্তা কর্মচারী রয়েছে যাদের মধ্যে কয়েকজন সরাসরি প্লানের সাথে জড়িত কিন্তু তাদের নাম ব্যবহার করা হয়নি কোন স্বার্থে তাও কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ জানতে চেয়েছে। সঞ্জয় কুমার মোদকের বাড়ি হোসেনপুর হওয়া সস্ত্বেও তাকে পাকুন্দিয়া সিন্ডিকেটের সদস্য বলে বলা হয়েছে।

১৮ এপ্রিল ২০২১

জনসংখ্যা কী? আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির চারটি প্রভাব উল্লেখ কর।

জনসংখ্যা কী? আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির চারটি প্রভাব উল্লেখ কর।

 


কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই ঐ এলাকার জনসংখ্যা। 

আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির চারটি প্রভাব হলো 

১ ।    আমাদের খাদ্যের অভাব দেখা দেবে,

২ ।    বসবাসের জায়গায় সমস্যা হবে,

৩ ।    লেখাপড়ার করার সমস্যা হবে।,

৪ ।    রোগ হওয়ার সম্ভাবনা বাড়বে।

১৭ এপ্রিল ২০২১

পেঁপে পাকলে হলুদ হয় কেন?

পেঁপে পাকলে হলুদ হয় কেন?



কাঁচা অবস্থায় পেঁপের বাইরের দিকটা সবুজ এবং ভিতরে সাদা থাকে। কিন্তু পেঁপে যখন পাকে তখন ভিতরে এবং বাইরে হলুদ বর্ণ ধারণ করে। কারণ পেপেল মধ্যে জীব-রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হলুদ বর্ণধারী নতুন যুগের সৃষ্টি হয়। এজন্য পেঁপে পাকলে হলুদ হয়়।

মরিচা কী ?

মরিচা কী ?



 লোহা জলীয়বাষ্পের উপস্থিতি অক্সিনের রসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্সাইড উৎপন্ন করে, তাই মরিচা।

ট্রিফয়েল বলতে কী বুঝায় ?

ট্রিফয়েল বলতে কী বুঝায় ?



 ্ট্রিফয়েল একটি আন্তর্জাতিক চিহ্ন , যা দ্বারা তেজস্ক্রিয়তা বুঝানাে হয় । কোন বস্তুর গায়ে এ চিহ্ন লাগানাে থাকলে বুঝতে হবে বন্ধটিতে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে । এ রশ্মি মানবদেহকে বিকলাঙ্গ করে নিতে পারে এবং শরীরে ক্যাসার সৃষ্টি করতে পারে । এ আন্তর্জাতিক চিহ্নটি ১৯৪৬ সালে আমেরিকাতে প্রথম বাবহৃত হয়েছিল ।

মরিচা কীভাবে সৃষ্টি হয় ?

মরিচা কীভাবে সৃষ্টি হয় ?



বিশুদ্ধ লােহা বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটায় । এতে লৌহ অক্সাইড নামক নতুন পদার্থের সৃষ্টি হয় , যা মরিচা নামে পরিচিত ।

সার্বজনীন সংকেত চিহ্ন বলতে কী বুঝায় ?

সার্বজনীন সংকেত চিহ্ন বলতে কী বুঝায় ?



যে - কোনাে রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে আমাদের জেনে নিতে হয় যে , রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির । রাসায়নিক দ্রব্যাদির কিছু দাহ্য পদার্থ , কিছু বিস্ফোরক পদার্থ , কিছু বিষাক্ত পদার্থ , কিছু তেজস্ক্রিয় পদার্থ কোনটি কী ধরনের পদার্থ তা বুঝানাের জন্য বােতল বা কৌটার লেবেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় । এ সাংকেতিক চিহ্নগুলােকে সার্বজনীন সাংকেতিক চিহ্ন বলা হয় । জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলনে বিভিন্ন পদার্থের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বুঝানাের জন্য সার্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয় । যেমন- টিফয়েল নামক চিহ্ন দ্বারা তেজস্ক্রিয় পদার্থকে বুঝানাে হয় ।