প্রাথমিক বিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রাথমিক বিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৮ এপ্রিল ২০২১

জনসংখ্যা কী? আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির চারটি প্রভাব উল্লেখ কর।

জনসংখ্যা কী? আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির চারটি প্রভাব উল্লেখ কর।

 


কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই ঐ এলাকার জনসংখ্যা। 

আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির চারটি প্রভাব হলো 

১ ।    আমাদের খাদ্যের অভাব দেখা দেবে,

২ ।    বসবাসের জায়গায় সমস্যা হবে,

৩ ।    লেখাপড়ার করার সমস্যা হবে।,

৪ ।    রোগ হওয়ার সম্ভাবনা বাড়বে।

১৭ এপ্রিল ২০২১

পেঁপে পাকলে হলুদ হয় কেন?

পেঁপে পাকলে হলুদ হয় কেন?



কাঁচা অবস্থায় পেঁপের বাইরের দিকটা সবুজ এবং ভিতরে সাদা থাকে। কিন্তু পেঁপে যখন পাকে তখন ভিতরে এবং বাইরে হলুদ বর্ণ ধারণ করে। কারণ পেপেল মধ্যে জীব-রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হলুদ বর্ণধারী নতুন যুগের সৃষ্টি হয়। এজন্য পেঁপে পাকলে হলুদ হয়়।

মরিচা কী ?

মরিচা কী ?



 লোহা জলীয়বাষ্পের উপস্থিতি অক্সিনের রসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্সাইড উৎপন্ন করে, তাই মরিচা।

ট্রিফয়েল বলতে কী বুঝায় ?

ট্রিফয়েল বলতে কী বুঝায় ?



 ্ট্রিফয়েল একটি আন্তর্জাতিক চিহ্ন , যা দ্বারা তেজস্ক্রিয়তা বুঝানাে হয় । কোন বস্তুর গায়ে এ চিহ্ন লাগানাে থাকলে বুঝতে হবে বন্ধটিতে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে । এ রশ্মি মানবদেহকে বিকলাঙ্গ করে নিতে পারে এবং শরীরে ক্যাসার সৃষ্টি করতে পারে । এ আন্তর্জাতিক চিহ্নটি ১৯৪৬ সালে আমেরিকাতে প্রথম বাবহৃত হয়েছিল ।

মরিচা কীভাবে সৃষ্টি হয় ?

মরিচা কীভাবে সৃষ্টি হয় ?



বিশুদ্ধ লােহা বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটায় । এতে লৌহ অক্সাইড নামক নতুন পদার্থের সৃষ্টি হয় , যা মরিচা নামে পরিচিত ।

সার্বজনীন সংকেত চিহ্ন বলতে কী বুঝায় ?

সার্বজনীন সংকেত চিহ্ন বলতে কী বুঝায় ?



যে - কোনাে রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে আমাদের জেনে নিতে হয় যে , রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির । রাসায়নিক দ্রব্যাদির কিছু দাহ্য পদার্থ , কিছু বিস্ফোরক পদার্থ , কিছু বিষাক্ত পদার্থ , কিছু তেজস্ক্রিয় পদার্থ কোনটি কী ধরনের পদার্থ তা বুঝানাের জন্য বােতল বা কৌটার লেবেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় । এ সাংকেতিক চিহ্নগুলােকে সার্বজনীন সাংকেতিক চিহ্ন বলা হয় । জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলনে বিভিন্ন পদার্থের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বুঝানাের জন্য সার্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয় । যেমন- টিফয়েল নামক চিহ্ন দ্বারা তেজস্ক্রিয় পদার্থকে বুঝানাে হয় ।

পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন ?

পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন ?



পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটে তখন অ্যাসিডিটির সৃষ্টি হয় । অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি লাভের জন্য অ্যান্টাসিড খাওয়া হয় । কারণ অ্যান্টাসিডে থাকে ক্ষারীয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড , যা পাকস্থলির অ্যাসিডকে প্রশমিত করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ।

রসায়ন কী ?

রসায়ন কী ?



 বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন , পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলােচনা করা হয় , তাকে রসায়ন বলে ।

পাকা আম খেতে মিষ্টি লাগে কেন ?

পাকা আম খেতে মিষ্টি লাগে কেন ?



 কাঁচা অবস্থায় আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে । যেমন- সাক্রিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড , এজন্য কাঁচা আম টক লাগে । আবার আম যখন পাকে তখন আমে বিদ্যমান এ অ্যাসিডগুলাে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গুকোজ ও ফ্রকটোজে পরিণত হয় , এজন্য আম পাকলে মিষ্টি লাগে । 

দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ে স্লাইড ক্যালিপার্স ব্যবহারের পরামর্শ দিলেন কেন ?

দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ে স্লাইড ক্যালিপার্স ব্যবহারের পরামর্শ দিলেন কেন ?



দৈর্ঘ্য পরিমাপ করার জন্য শিক্ষার্থীরা যে সাধারণ ক্ষেল ব্যবহার করেছে তার নাম মিটার স্কেল । এর দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেমি , বা 1000 মিমি .। সুতরাং , এই ক্ষেলের সাহায্যে মিমি . পর্যন্ত কোনাে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা যাবে । কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ দৈর্ঘ্য যেমন- 0.2 মিমি . , 0.3 মিমি , ইত্যাদি ক্ষুদ্রতম দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় না । কাজেই প্রদত্ত দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ সাধারণ স্কেলের সাহায্যে করা যায় না । এ জন্য দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ে স্লাইড ক্যালিপার্স ব্যবহারের পরামর্শ দিলেন ।

ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে ?

ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে ?



 প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যতটুকু ছােট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয় । অন্যভাবে , প্রধান স্কেলের মুদ্রতম । ঘরের মান এবং ভার্নিয়ার ক্ষেলের মােট ভাগ সংখ্যার অনুপাতকে ভার্নিয়ার ধ্রুবক বলে ।

সূক্ষ্মভাবে পরিমাপের জন্য স্লাইড ক্যালিপার্স কেন ব্যবহার করা হয় , ব্যাখ্যা কর ।

সূক্ষ্মভাবে পরিমাপের জন্য স্লাইড ক্যালিপার্স কেন ব্যবহার করা হয় , ব্যাখ্যা কর ।



 স্লাইড ক্যালিপার্স - এর সাহায্যে ভার্নিয়ার পদ্ধতি দ্বারা বস্তুর দৈর্ঘ্য , উচ্চতা , ফাপানলের অন্তঃব্যাস , বহিবাস ও আয়তন সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় বলে সূক্ষ্মভাবে পরিমাপের জন্য স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয় ।

পরিমাপ কী ?

পরিমাপ কী ?



কোনাে কিছুর পরিমাণ নির্ণয় কাকে বলা হয় পরিমাপ । অন্যভাবে বলা যায় কোনাে কিছুর মাপজোমের নাম পরিমাপ ।

ওজন ও ডর কেন একই ধরনের রাশি নয় ?

ওজন ও ডর কেন একই ধরনের রাশি নয় ?


 কোনাে বস্তুর মােট পরিমাণকে তার ভর বলা হয় । এটি স্থান , কাল নিরপেক্ষ । অপরদিকে কোনাে বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাই হলাে বস্তুর ওজন । কোনাে বস্তুর ভর m হলে এবং অভিকর্ষজ ত্বরণ g হলে ঐ স্থানে বস্তুর ওজন W = mg । কোনাে বস্তুর ভর সকল জায়গায় সমান কিন্তু ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় কারণ অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন ।

কোন রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়ােজন হয় কেন ?

কোন রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়ােজন হয় কেন ?


আমাদের দৈনন্দিন জীবনে মাপ - জোখের বিষয়টিকে বলা হয় পরিমাপ । সাধারণভাবে পরিমাপ বলতে বুঝায় কোন কিছুর পরিমাণ নির্ণয় করা । আর কোন কিছুর পরিমাণ নির্ণয় করতে হলে দুটি জিনিসের প্রয়ােজন হয় । একটি সংখ্যা আর একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণ , যার সাথে তুলনা করে পরিমাপ করা যায় । পরিমাপের এই আদর্শ পরিমাণকে বলা হয় একক বা পরিমাপের একক , যা ছাড়া পরিমাপ প্রকাশ করা অসম্ভব ।